আশরাফুল আলম আপন, বদরগঞ্জ ও আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাগেরহাট আবাসন প্রকল্পে আশ্রয় নেওয়া প্রায় চার হাজার বাসিন্দা। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলীর এই চরে যোগাযোগব্যবস্থাও নাজুক। আশপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় বাসিন্দাদের ফার্মেসির ওষুধ কিনতেও তিন থেকে চার কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে