
আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
সকল লেখা

ঢাবিতে যুবককে হত্যা: জড়িত থাকলে ছেলের বিচার চান, নির্দোষ হলে হয়রানি না করার আকুতি ফিরোজের বাবা-মার
ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) তোফাজ্জল নামে এক যুবকের হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে একমাত্র ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান ফিরোজ কবিরের বাবা ও মা। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় আমজানখোর ইউনিয়নের জুগিহার গ্রামে আজকের পত্রিকার প্রতিবেদককে ফিরোজ কবিরের বাবা কাঠমি

মেডিকেলে চান্স পেলেন মিলন, সব কষ্ট ভুলে গেলেন মা
সপ্তম শ্রেণিতে পড়াকালে বিয়ে হয় মেরি আক্তারের। এর কয়েক বছর পর ২০০৮ সালে মারা যান স্বামী। এরপরই জীবনযুদ্ধ শুরু। স্বামীর রেখে যাওয়া জমিতে আবাদ এবং স্বাস্থ্যকর্মী হিসেবে খণ্ডকালীন চাকরি করে দুই সন্তানকে লালন-পালন করে শেখান লেখাপড়া। ১১ ফেব্রুয়ারি বড় ছেলে মিলন রনি খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সেরা জননী আমিনা খাতুন
১৯৭০ সালে মাত্র ১৪ বছর বয়সে পরিবারের লোকজন বিয়ে দেন আমিনা খাতুনের। তখন তিনি ছিলেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্বাভাবিকভাবে বিয়ের পর আর পড়াশোনা করার সুযোগ হয়নি তাঁর। এরপর শুরু হয় সংসারজীবন। দুই ছেলে ও দুই মেয়ের মা তিনি।

১২ বছরের রিনার ঘাড়ে সংসারের বোঝা
গত সোমবার (৮ মে) সকালে বালিয়াডাঙ্গী থেকে লাহিড়ী বাজার যাওয়ার পথে চোখে পড়ে মাটির তৈরি জিনিসপত্র বাইসাইকেলে ঝুলিয়ে নিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোরী। সেই সাইকেলের পেছনের একটি অংশ ধরে পেছন পেছন হাঁটছেন একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।

সংযোগ বিচ্ছিন্নের ১৫ বছর পর এল বিদ্যুৎ বিল
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ১৫ বছরের বেশি সময় নানাভাবে হয়রানির শিকার হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারুন অর রশিদ নামের এক গ্রাহক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁকে হয়রানি বন্ধ ও এতে জড়িতদের বিচার দাবি করেন।

৭ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির আশা চাড়োল গ্রামের চাষিদের
কয়েক বছর আগে গম, ভুট্টা, আলুর চাষ বাদ দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের হাতে গোনা কয়েকজন চাষি শুরু করেছিলেন পেঁয়াজের বীজ চাষাবাদ। বীজ চাষাবাদ লাভজনক হওয়ায় ওই গ্রামেই চাষির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। চলতি বছর ৪৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় প্র

আশ্রয়ণের ঘরে কারখানা, তৈরি হয় ৮৬ রোগের ওষুধ!
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রবিউল ইসলামের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তৈরি করছেন ৮৬ প্রকার রোগ প্রতিরোধের ওষুধ। এ জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে রীতিমতো কারখানা বানিয়ে বসেছেন।

কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পে এত অনিয়ম?
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের শিক্ষক নিয়োগে মানা হয়নি নিয়ম। আবার টাকা তোলার দুই বছরেও ক্লাবের সব সদস্য পাননি সরঞ্জাম ও পোশাক। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে কাজ করা নারী ইউপি সদস্যরাও পাননি তাঁদের মাসিক সম্মানী ভাতা।

তাজরীন অগ্নিকাণ্ডের ১০ বছর: ছবি দেখে মাকে চিনেছে সিয়াম
মাত্র দু’মাস বয়সে মাকে হারিয়েছে সিয়াম। এখন তার বয়স ১০ বছর। ২০১২ সালে ২৪ নভেম্বর শিশু সিয়ামকে দাদির কাছে রেখে তাজরীন ফ্যাশনে কাজে গিয়েছিলেন মা মেরিনা আক্তার। এরপরে আর তিনি ফিরে আসেননি। ওই দিন ঘটা অগ্নিকাণ্ডে তিনি মারা গেছেন। তবে মৃত মেরিনার মরদেহ পাওয়া যায়নি। পাওয়া গেছে আধা পোড়া কঙ্কাল।

শাক-ডাল দিয়ে ভাতে পিকনিকের আনন্দ
‘সকাল থেইকা বিকেল পর্যন্ত কাম কইরা ৩০০ টাকা কামাই করি। সেই কামাই দিয়া নিজে খাই, ছুয়া দুইডাক খাওয়াই-পরাই। মোর কী আর পিকনিকে যাওয়ার থাকে বাপু, যে চাইলের দাম, মাছ, মাংস, তেলের দাম বাড়ছে।

অফিস খোলেনি সকাল ৮টায়, সাড়ে ৯টাতেও আসেননি কর্মকর্তারা
মনে করেছিলাম সকাল সকাল স্লিপ নিয়ে এসে সারটা ডিলারের নিকট থেকে কিনে জমিতে দিয়ে ভ্যান নিয়ে বের হবো রোজগার করতে। কিন্তু আজ মনে হয় স্লিপ আর সার কিনতে দিন পার হয়ে যাবে। জমিতে সার দেওয়া আর হবে না। সারা দিন ভ্যান গাড়ি দিয়ে যা আয় করতাম

ভয়ে কাঁপছে শিশুটি, লজ্জায় সন্তানের দিকে তাকাতে পারছেন না ধর্ষণের শিকার মা
সাত বছরের শিশুপুত্রের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক নারী। তিনি দুই সন্তানের মা। চোখের সামনে এমন নৃশংস ঘটনা দেখেছে শিশুটি, তিন দিন পেরিয়ে গেছে, এখনো ভয়ে সিঁটিয়ে থাকছে শিশুটি। আর লজ্জায় সন্তানের সামনে দাঁড়াতে পারছেন না ধর্ষণের শিকার হওয়া মা।

শিকারি থেকে পাখিপ্রেমী ওয়াহেদ
কৃষিকাজের পাশাপাশি নিজ বাড়িতে কবুতর পালন করছেন আব্দুল ওয়াহেদ। শখের বসে ৭ বছর আগে অস্ট্রেলিয়ান জাতের লাল সিরাজি ও কালো সিরাজি দুই জাতের ৮টি কবুতর পালন শুরু করেন তিনি। এখন তাঁর খামারে ছয় জাতের এক শ জোড়া কবুতর। সরকারিভাবে সহযোগিতা পেলে বৃহৎ খামার গড়ে তুলতে চান ওয়াহেদ। খামারে কর্মসংস্থান সৃষ্টি করে বেকা

মেডিকেলে মেয়ের ভর্তির সুযোগ বাবার কপালে দুশ্চিন্তার ভাঁজ
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। স্বপ্নই মানুষকে সফল করে। আর এটি দেখতে ভয় কিসের? হোক না তা আফতাবর রহমানের মতো একজন ভ্যান চালকের স্বপ্ন। ভ্যান চালিয়ে পরিবার পরিচালনার পাশাপাশি তিন সন্তানকে উচ্চশিক্ষিত করছেন তিনি।

পেঁয়াজবীজের দাম বেশি উৎপাদনে আগ্রহ চাষির
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে বাণিজ্যিকভাবে পেঁয়াজবীজ উৎপাদিত হচ্ছে। বীজের দাম বেশি হওয়ায় কৃষকদের মাঝে উৎপাদনে আগ্রহ বাড়ছে।

চার প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন দম্পতির
জব্বার-সুফিয়া দম্পতির ঘরে চার সন্তান। দুই মেয়ে ও দুই ছেলে। কিন্তু ভাগ্যের করুণ পরিণতিতে চার সন্তানই প্রতিবন্ধী। ২৫ বছর ধরে চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এই দম্পতি।
