মধুর ক্যানটিনের দিক থেকে আসা দুই জন ছাত্র শাহবাগের দিকে যেতে চাইলেন। একজন তাদের নিষেধ করে বললেন, ওদিকে যেও না ছাত্রলীগ আছে, মেরে ফেলবে। কথা ভুল বলেননি তিনি। আমরাও দেখেছি শাহবাগের মোড়ে যেখানে সমাবেশ হচ্ছে তার আশপাশে ঘুরঘুর করছে মাথায় হেলমেট পরা কয়েকজন যুবক। সবার হাতে ছিল রড ও লাঠি। উপায় না দেখে ছাত্র