
আরিফুল হক তারেক, মুলাদী
আরিফুল হক তারেক, মুলাদী
সকল লেখা

ত্বিন ফল চাষে বাজিমাত মুলাদীর দুই তরুণের
মরুর ত্বিন ফল চাষে সফল হয়েছেন মুলাদী উপজেলার দুই তরুণ। তাঁরা হলেন নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের রুসাল মৃধা ও কাঞ্চন মিয়া। ইতিমধ্যে তাঁরা বাগান থেকে প্রায় ৩০০ কেজি ত্বিন ফল বিক্রি করেছেন।

বরাদ্দের ঘরে তালা, বাইরে আড্ডা
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৯০ শতাংশ ঘরে তালা ঝুলছে। অভিযোগ রয়েছে, প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দেওয়ায় ঘরগুলো খালি পড়ে আছে।

মুলাদী উপজেলার আশ্রয়ণ প্রকল্প
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৯০ শতাংশ ঘরে তালা ঝুলছে। অভিযোগ রয়েছে, প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দেওয়ায় ঘরগুলো খালি পড়ে আছে। শুধু চরকালেখান ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পই নয়...

সংস্কার হয়নি সেতুর ভাঙা পাটাতন ও রেলিং, ঝুঁকি
নির্মাণের ৩০ বছরেও সংস্কার হয়নি মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মূল রাস্তার সেতু। ফলে ভাঙা সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে পাঁচটি গ্রামের বাসিন্দাদের। জনপ্রতিনিধিদের অবহেলায় সেতুটি সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

খোয়া ফেলে উধাও ঠিকাদার
মুলাদীতে সড়কের কাজ ফেলে রেখে গেছেন ঠিকাদার। ফলে দীর্ঘ দু বছরেও সমাপ্ত হয়নি কাজ। উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা নতুন হাট থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে খোয়া ফেলে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

তেলের দাম দোকানির ইচ্ছায়
মুলাদীতে সরকারনির্ধারিত মূল্যের বেশি টাকায়ও মিলছে না ভোজ্যতেল। বাজারে সয়াবিন, পাম অয়েল না থাকায় অনেকেই তেল কিনতে পারছেন না। বিশেষ করে বোতলজাত কিংবা খোলা সয়াবিন তেল খুঁজে পাচ্ছেন না ক্রেতারা।

নাজিরপুরে খেয়াঘাটে রাস্তা নেই, ভরসা কাঠের সাঁকো
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাজার ও নৌ থানা সংলগ্ন আড়িয়াল খাঁ নদের খেয়াঘাট থেকে মূল সড়ক পর্যন্ত রাস্তা নেই। স্থানীয় বাসিন্দারা কাঠ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করছেন।

রেলিং ভাঙা সেতুতে দুর্ভোগ
মুলাদীতে উপজেলার বাটামারা-মুলাদী সড়কের গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন সেতুটির রেলিং ভেঙে গেছে। এটি অনেক সরুও। কিন্তু দীর্ঘ দিনেও মেরামত করা হয়নি সেতুটি। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।

ভাঙা সড়ক সংস্কার হয়নি দেড় বছরেও, দুর্ভোগ
মুলাদীতে দেড় বছরেও সংস্কার করা হয়নি ভেঙে যাওয়া সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সেতুতে উঠতে সাঁকো, ভোগান্তি
মুলাদীতে উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের খোকন মোল্লার বাড়ির পাশের সেতু ভেঙে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন ধরে ভাঙা সেতু দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সেতুর একপাশে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন তাঁরা।

সংযোগ সড়কের কাজ ফেলে রাখায় ভোগান্তি
মুলাদীতে চরকালেখান ইউনিয়নের গলইভাঙা-খেজুরতলা সড়কের হাওলাদার বাড়ির সামনে সেতুর সংযোগ সড়কের কাজ মাঝপথে ফেলে রাখা হয়েছে। এতে উপজেলার চরকালেখান, সফিপুর, বাটামারা ও নাজিরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

রেলিং ভাঙা সেতুতে ঝুঁকি
মুলাদীর সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালের সেতুর রেলিং ভেঙে গেছে। এ ছাড়া সেতুটির কয়েক স্থানে পাটাতন ভেঙে গেছে। এই সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ।

অন্বেষণ গণপাঠাগারে খুদে পাঠকেরা বই পড়ায় ব্যস্ত
মুলাদীতে বই পড়তে অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে যাচ্ছে খুদে পাঠকেরা। গল্প, কবিতা, কমিকসসহ বিভিন্ন ধরনের বইয়ের সন্ধানে তারা পাঠাগারে ভিড় করছে। পাঠাগারের উদ্যোক্তারাও বাচ্চাদের জন্য প্রায় ২ হাজার বই সংগ্রহে রেখেছেন। শিশুদের বই পড়ার অভ্যাস গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পাঠাগার কর্তৃপক্

লঞ্চঘাটে ময়লার স্তূপ দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা
মুলাদীতে পূর্ববাজার লঞ্চঘাটে ময়লার স্তূপের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকাগামী লঞ্চে ওঠানামার পথে ময়লার দুর্গন্ধে তাঁরা অতিষ্ঠ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

জন্মনিবন্ধনে ‘ঘুষ’, ভোগান্তি
মুলাদীতে জন্মনিবন্ধনে ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। সন্তানের জন্মনিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে অভিভাবকদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি টাকা।

খাঁচায় মাছ চাষে লোকসান
মুলাদীতে নানান প্রতিকূলতা এবং সরকারি সহায়তা না পাওয়ায় ভাসমাস পদ্ধতিতে মাছ চাষ হারিয়ে যেতে বসেছে। ২০১১ সালে সফলতা দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে মৎস্যজীবীরা এ ধরনের মাছ চাষ ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন।
