আমানুর রহমান রনি, টেকনাফ, কক্সবাজার ও মাঈনুদ্দীন খালেদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি বড় অংশের দখল নিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। তবে এরপরও কোনো আশা দেখছে না বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তারা মনে করছে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরও সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে।