
আবদুর রাজ্জাক (মানিকগঞ্জ) ঘিওর
আবদুর রাজ্জাক (মানিকগঞ্জ) ঘিওর
সকল লেখা

এক দিনের ভ্রমণে ঘুরে আসুন মানিকগঞ্জ
কুয়াশার মায়াবী আড়মোড়া ভেঙে পুব আকাশে যখন শীতের সূর্য সোনা রোদ উঁকি দেয়, তখন চরাচরের রূপ বদলে যায় নিমেষে। হিমেল হাওয়ার মৃদু ঝাপটায় ফসলের মাঠ যেন সবুজাভ-হলুদ ঢেউয়ে মেতে ওঠে। দুপাশে অবারিত সরিষাখেত, মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে মেঠো পথ। দূর থেকে দেখলে মনে হয়, ধরিত্রী বুঝি তার অঙ্গে হলুদ রঙের...

সুমিত্রার বন্ধুর পথ সহজ করতে ঘর ও হুইলচেয়ার দিল প্রশাসন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লাই বাজার থেকে দুই কিলোমিটার মেঠোপথ পেরোলে গাংডুবী গ্রাম। প্রবেশপথে বিশালাকৃতির বটগাছ। বটছায়ার তলে কোলাহলমুখর প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়েই পড়াশোনা করেছে সুমিত্রা। কৃতিত্বের সঙ্গে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে সে এখন স্থানীয় মুনসুর উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
