
আজিজুর রহমান, চৌগাছা
আজিজুর রহমান, চৌগাছা
সকল লেখা

টিসিবির পণ্য বিক্রি আজ শুরু
যশোরে ১ লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবার ফের টিসিবির পণ্য পাচ্ছে। আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হবে। প্রথম দিনে জেলার ৮ উপজেলার ১৮ ইউনিয়ন ও পৌরসভার ২১ হাজার ৫৪৬ কার্ডধারী এই পণ্য কিনতে পারবেন। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করতে হবে। যশোরের জেলা প্রশাসক মো. ত

সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী দেখল পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান
যশোরের মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীকে বড়পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলার ১ হাজার ২৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় এক হাজার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং ভোকেশনাল ও কারিগরি বিদ্যালয়ের প্রায় সাড়ে প

ছেলেরা ফ্ল্যাটে, জীর্ণ ঘরে মা
প্রায় শতবর্ষী বৃদ্ধা মায়ের নামে রয়েছে দুই কোটি টাকা মূল্যের আট বিঘা জমি। সেই জমি সহোদর সেজো ভাই ও হারিয়ে যাওয়া ছোট ভাই এবং দুই বোনকে ফাঁকি দিয়ে বড় দুই ভাই ফজলুর রহমান ও বজলুর রহমান লিখে নিতে চান।

পরপর হত্যাকাণ্ডে আতঙ্ক
যশোরে খুন-জখমের ঘটনা বেড়েই চলছে। অধিকাংশ ঘটনার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তারও করেছে। তবু থামছে না এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা। একের পর এক খুনের ঘটনায় উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তুচ্ছ ঘটনা বা এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হত্যাকাণ্ডগুলো ঘটছে।

সীমান্তে বেড়েছে স্বর্ণ পাচার
যশোরের বিভিন্ন সীমান্ত ভারতে সোনা পাচারের প্রধান রুট হিসেবে পরিণত হতে চলেছে। জেলার চৌগাছা ও শার্শা উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা ব্যবহার করছেন চোরাচালানিরা।

১২৮৯ স্কুলে ভোট উৎসব আজ
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করতে যশোরের দুই লক্ষাধিক খুদে শিক্ষার্থী আজ বৃহস্পতিবার ভোটের উৎসবে মেতে উঠবে...

খাজনা দিতে গেলেই প্রশ্ন ‘কত টাকা এনেছেন?’
যশোরের চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জমির খাজনা দিতে আসা ব্যক্তিদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

সেবা নিতে গেলেই ‘কত টাকা এনেছেন’ জানতে চান নায়েব
একপর্যায়ে গত রোববার বিকেল ৩টার দিকে আমি ইউনিয়ন ভূমি অফিসে গেলে তিনি জানতে, “কত টাকা এনেছেন”। আমি বলি কত দিতে হবে। তিনি বলেন, আগেই তো বলে দিয়েছি। আমার কি মনে থাকে না? ৯ হাজার টাকা বলে...

শতবর্ষী রণজিতের আপন বলতে শুধু একটি রিকশা
রিকশার প্যাডেল ঘোরানোর জন্য দরকার শক্তি। সে শক্তি হারিয়েছেন অনেক আগেই। তবু প্রতিদিন রিকশার প্যাডেল ঘুরিয়ে জীবিকার চাকা চলে যশোর সদরের ৯৮ বছর বয়সী রণজিৎ ঘোষের।

বাড়তি দামেও তেল মিলছে না
যশোরের বাজারে সয়াবিন তেলসংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। খোলা কিংবা বোতলজাত, কোনোটাই মিলছে না। তেল কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় এমন কৃত্রিম সংকট সৃষ্ট হয়েছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।

বন্ধ হচ্ছে না মানব পাচার
যশোরের চৌগাছার সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার বন্ধ হচ্ছে না। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও থানা-পুলিশের কড়া নজরদারির মধ্যেও অবৈধভাবে চলছে মানব পাচার।

বাইক ছিনিয়ে নিতে হত্যা
চৌগাছায় পুলিশ সদস্যের বাবার গলা কাটা লাশ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ বলছে, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই কাইয়ূম আলীকে গলা কেটে হত্যা করা হয়।

পাঁচ দিনে পাঁচজন খুন
যশোরে ৫ দিনের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে জোড়া খুনসহ তিনজন নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।

১৩ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা
যশোরে চলতি বোরো মৌসুমে আউশের প্রণোদনা পাচ্ছেন ১৩ হাজার ৫০০ কৃষক। তাঁদের দেওয়া হচ্ছে এক কোটি পাঁচ লাখ ৪৬ হাজার ৮০০ টাকার বীজ ও সার। প্রত্যেক কৃষক পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি...

কিছুতেই থামছে না বালু লুট
যশোরের চৌগাছায় বারবার প্রশাসন ও পুলিশের অভিযান, ভ্রাম্যমাণ আদালত, এমনকি মামলার পরও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

সরবরাহ বেশি, তবু দাম চড়া
চৌগাছায় স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও, বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে প্রায় প্রতিটি সবজিই দুই–আড়াই গুণ দামে বিক্রি হচ্ছে।
