অষ্টগ্রাম প্রতিনিধি
গত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জ হাওরাঞ্চলসহ ঘোরাউত্রা ও ধনু নদীতে পানি বেড়ে গেছে। এতে ডুবে গেছে হাওরের বেশিরভাগ ডুবো সড়ক ও ফেরিঘাট সংযোগ সড়ক। এ কারণে সড়ক ও জনপদ অধিদপ্তর হাওরাঞ্চলের তিন উপজেলার ৬টি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে।