অষ্টগ্রাম ও বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও বাজিতপুর উপজেলার বিভিন্ন হাওরে নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। বর্ষার পানি দ্রুত চলে যাওয়ায় ব্যাপক প্রস্তুতি নিয়ে জেলেরা হাওর, নদী, খাল ও নালায় মাছ ধরছেন।