যারা কাবাব খেতে অভ্যস্ত, তাদের কাছে শাসলিক নিতান্তই ছেলেখেলার মতো বিষয়। কিন্তু কীভাবে যেন শাসলিক জনপ্রিয় হয়ে গেছে আমাদের এই শহরে। এখন গলির মুখের খাবারের দোকান থেকে শুরু করে নামী রেস্তোরাঁয়ও পাওয়া যায় বিভিন্ন স্বাদ ও উপকরণের শাসলিক। আর বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে বাসায়ও বানানো হয় কাঠিতে গাঁথা এই খাবা