
অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
সকল লেখা

বিশ্ব হাতি দিবস আজ: গারো পাহাড়ে প্রাণ হারাচ্ছে মানুষ, প্রতিরোধে মরে হাতিও
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ
শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের শতবর্ষী ফুটবল মাঠটি একসময় ছিল এলাকার প্রাণ। বিকেল নামলেই তরুণেরা ভিড় করত অনুশীলনে, জাতীয় দিবসে হতো ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। কিন্তু এখন সেই মাঠে খেলা নয়, বসছে গরু-ছাগলের সাপ্তাহিক হাট।

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের
গারো পাহাড়ের জঙ্গলে সকাল থেকেই দেখা যায় একদল মানুষের দৌড়ঝাঁপ। কারও হাতে লম্বা লাঠি, তাতে বাঁধা জাল। তাঁদের লক্ষ্য একটাই—গাছের ডালে ঝুলে থাকা পিঁপড়ার বাসা খুঁজে বের করে সেখান থেকে ডিম সংগ্রহ করা। পিঁপড়ার হুলে জর্জরিত শরীর, তবুও মুখে হাসি। কারণ এভাবেই চলছে তাঁদের সংসার।
