
অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
সকল লেখা

ধুঁকছে মধুটিলা ইকো পার্ক: আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কে দীর্ঘদিন ধরে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। পাশাপাশি জনবলের সংকট এবং অব্যবস্থাপনার কারণে পার্ক অপরিষ্কার ও স্থাপনাগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। দর্শনার্থীরা দিনে দিনে আগ্রহ হারাচ্ছে। তাদের উপস্থিতি কমে যাওয়ায় বিভিন্ন স্থাপনা ইজারা নেওয়া ব্যবসায়ীরা লোকসানের মু

যাঁরা বদলে দিয়েছেন জনপদের পরিচিতি
অঘ্রানের শেষ রোববার। শীতের তেজ শুরু হয়েছে। কুয়াশা কিছুটা ঘোলাটে করে রেখেছে পরিবেশ। চলেছি নলিতাবাড়ীর সোহাগপুরে। এই নামে গ্রামটিকে চিনতে অনেকের কষ্ট হয় এখন। কিন্তু শেরপুরে নেমে যে কাউকে বললে দেখিয়ে দেয় বিধবাপল্লি। একটি ঘটনা আর কিছু মানুষের আত্মত্যাগ বদলে দিয়েছে পুরো জনপদের পরিচিতি।

শেরপুরে লোকালয়ে অর্ধশত বন্য হাতি
শেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ছে। কমছে হাতি বসবাসের স্থান, বন-জঙ্গল। যে কারণে পাহাড় থেকে হাতির পাল প্রায়ই লোকালয়ে চলে আসে। দলে হাতির সংখ্যা প্রায় অর্ধশত। লোকালয়ে আসায় নানা ঘটনায় ইতিমধ্যে অনেক হাতি প্রাণ হারিয়েছে। গত ২৮ বছরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায় হাতি মারা গেছে ৩৩টি। একই সময়ে মানুষ মার

কোনো নেতা বা অফিসার তো খোঁজ নিবার আইল না, রেজাউলের মায়ের আক্ষেপ
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল ইসলামের (২১) মৃত্যুর আট দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি ধরা পড়েনি। এমনকি রেজাউলের পরিবারের সঙ্গে আওয়ামী লীগ বা প্রশাসনের কেউ যোগাযোগ করে নি। রেজাউলের মা রেনুজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিনেও কোনো নেতা বা অফিসা

গ্রামের কুটিরেই গবেষণা, উদ্ভাবন ২৩ ধরনের ধান
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজং। জীর্ণ কুটিরে বসেই করেন ধান নিয়ে গবেষণা। ১৭ বছর নিরলস পরিশ্রম করে সংকরায়ণের মাধ্যমে ২৩ ধরনের ধান উদ্ভাবন করেছেন বলে দাবি এই কৃষকের। তাঁর উদ্ভাবিত ধান স্থানীয় কৃষকেরা আবাদ

ঘোড়ায় হালচাষ, তাতেই সংসার
কারণ যা-ই হোক, বদলটি দারুণ। চীন দেশের শ্যালো মেশিন এ দেশে যেমন জমিতে সেচ দেয়, তেমনি নৌকা ও রিকশাভ্যান চালানোর কাজও করে! এই আশ্চর্য পরিবর্তনের চিন্তা যে দেশের মানুষের উর্বর মস্তিষ্কে সম্ভব হয়েছে, সে দেশে ঘোড়া দিয়ে হালচাষ হবে, সেটা অসম্ভব কিছু নয়! হয়েছেও তাই।

অরোরার লোভের ফাঁদে নিঃস্ব ২০০ পরিবার
‘এলাকার একটি ছেলে আমায় বলে, এই গাভি কি দিনে ৫ হাজার টাকা দেবে? গাভি বেইচা টাকা অ্যাপসে দেন, দিনে কম করে হলেও ৩ থেকে ৪ হাজার টাকা দিব। পরে ওর কথা শুনে ৬০ হাজার টাকা গাভিটি বিক্রি কইরা ফোনে টেহা ভরছি। তিন দিনে লাভ পাইছি সাড়ে ৩ হাজার টাকা। পরের দিন ওই সাইট বন্ধ অইয়া গেছে।

‘কত দিনে বান্ধের দেহা পামু’
‘বান্ধ (বাঁধ) ভাইঙা ঘরে পানি উঠছিল কদিন আগেই। তখন পুলাপান লইয়া প্রাইমারি স্কুলের বারান্দায় আছিলাম তিন দিন। আবার ঢলের পানি আইলে হয়তো ঘরটাই ভাসায়া নিব। আর কত চোখের পানি ফালাইলে এই বান্ধের দেহা পামু?’ কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের উত্তর গড়কান্দা মহল্লার বাসিন্দা চাতালশ্রমিক আয়েশা বেগম।

অভিযানেও সারের বেশি দাম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো আবাদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ কৃষকদের। এতে কৃষকেরা বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

সেতুর কাছ থেকেই বালু উত্তোলন, তীরে ভাঙন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সেতুর কাছ থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেতুর ১০০ থেকে ৪০০ মিটারের মধ্যে ৩০টির বেশি শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতুটি। ভাঙন দেখা দিয়েছে ভোগাই নদের তীরে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ বালু ব্য

সম্ভাব্য প্রার্থীরা বেপরোয়া
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মোটরসাইকেল বহর নিয়ে সড়ক বেপরোয়া হয়ে উঠেছেন। প্রচারের নামে মোটরসাইকেল বহর নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।

‘সে সময় পুলিশ আইসাও অনেক অত্যাচার করছে’
'ছোট বেলা বিয়ে হইছে। বিয়ের পরপরই স্বামী মুক্তিযুদ্ধে চইলা গেছিল। আর শেখ মুজিবুর রহমানরে সপরিবারে হত্যা করলে তিনি আবার যুদ্ধে গেছিলেন। তখন আমার কোলে এক মেয়ে বাচ্চা। মেয়েটার বয়স ৬ মাস। মাত্রই মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান হইছিল। কিন্তু তিনি আর ফিরে আসেননি। সে সময় খবর পাইছিলাম যে আমার স্বামীরে মাইরা ফেলছে।
