সেদিন ছিল অমাবস্যা,
দেখা করার দিন,
আমাদের গ্রাম ছিল পাশাপাশি,
তবু অপেক্ষা অন্তহীন।
মধ্যিখানে বয়ে যেত অশ্রু নদী হায়,
তাহার পাড়ে আমরা দুজন খুঁজতাম আশ্রয়।
একটি গ্রাম হিন্দুদের, আরেকটি মোসলমান,
প্রেম-প্রীতি-বিরহের ছিল নাকো স্থান।
দিবসেতে থাকতাম যে যার ঘরে,
অমাবস্যায় দেখা হতো, ফিরতাম ভোরে।
সেদিনও তুই এসেছিলি সুয্যি ডোবার শেষে,
চোখভরা মায়া নিয়ে, অশ্রু নদীর বেশে।
এমন সময় দুই গ্রামেতে উঠল জেগে রব,
জ্বলল কত মশাল, ওরা পুড়িয়ে দিল সব।
আমি তুই নদীর ধারে কাঁপছি তখন ভয়ে,
তোর হাত আমার হাতে, দুচোখে বিস্ময়।
আমি বললাম, পালাই চল ! পালিয়ে কোথায় যাই?
হিন্দুস্থান-পাকিস্তান কেউ দেবে না ঠাঁই।
ভোরবেলা আগুন নিভল, গ্রাম তখন ফাঁকা,
সেই যে তোকে বিদায় দিলাম, আর হলো না দেখা।
সারা দেশ ওলটপালট, খুঁজেছিলাম তোকে,
ঝোড়ো হাওয়ায় পথ হারিয়েছে, কেউ দেখেছ কি ওকে?
মানুষ তখন রক্তাক্ত, দিল না উত্তর,
সাতচল্লিশ চলে গেল, এল একাত্তর।
কারুর চারু আবার হারাল, কারুর বনলতা,
হলো না আর আমাদের একসঙ্গে থাকা।
অবশেষে শান্তি ফিরল, যুদ্ধ হল শেষ,
স্বাধীন আবার, স্বাধীন জয়ী, স্বাধীন বাংলাদেশ।
এখন আমার অনেক বয়েস, কমে আসছে দিন,
চোখে আর স্পষ্ট দেখি না, স্মৃতিও বিলীন।
আজ যদি দেখা হয়ে যায়, হয় আবার কথা,
ছোটবেলার নদীর পাড়ে ঘর বাঁধবি সখা?
যে গ্রাম দুটো পুড়ে গিয়েছিল, আবার গড়ব মোরা,
ফিরে আসবে প্রাণের ভয়ে পালিয়েছিল যারা।
রোজ তোকে ফুল এনে দেব, গোলাপ-পারুল-জুঁই,
রক্তকরবীর মালা গাঁথব, খোঁপায় বাঁধিস তুই।
অমাবস্যায় ঘুরতে যাবি? নেই বিদ্রোহীরা।
ছোটবেলার অপূর্ণ আশ মিটিয়ে নেব মোরা !

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১১ দিন আগে