মনে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়
কিন্তু ভুলে যাওয়াটা
স্বল্প বিরতি
কারণ, যখন তুমি ভুলে যাও
তখন তুমি মনে রাখো
কিন্তু কিছু একটা
খুব স্বল্প বিরতি
এবং কিছু একটা অবশ্যই সব সময়ই
সেরা
খুব স্বল্প বিরতি
হ্যাঁ
হ্যাঁ, কারণ
থেমে যায়
এবং হয়তোবা এটা নেহাত
হ্যাঁ গুরুত্বপূর্ণ
দেখাকে এড়িয়ে যাওয়া
যেন এটাকে দেখা হয়েছে
এবং অবশ্যই এটা
হ্যাঁ
হ্যাঁ সেটা গুরুত্বপূর্ণের মতোই
না দেখে থাকা
দেখার মতোই
একদম না-জানার মতোই গুরুত্বপূর্ণ
যেমন জানাটাও
স্বল্প বিরতি
কারণ, একটা জিনিস হলো
তার নিজের পন্থায়
একদম সত্যের মতো
আরেকটার মতোই
খুব স্বল্প বিরতি
আর আমি
হ্যাঁ
আচ্ছা
আচ্ছা, আমি মনে করি আমাকে দেখা হোক
কিন্তু হ্যাঁ এবং আমাকে দেখা হোক এটাও চাই না
খুব স্বল্প বিরতি
কিন্তু হ্যাঁ
হ্যাঁ
ওরা বলে ওরা চায় ওদের দেখা হোক
কিংবা তেমন আচরণ ওরা করে
হ্যাঁ
সামান্য বিরতি
হ্যাঁ সেই তরুণ মেয়েগুলো
ভেঙে পড়ে
হ্যাঁ আচ্ছা
আমার মনে হয় ওরা চায়
কিন্তু সত্য নয় এটা সত্য নয়
স্বল্প বিরতি
আচ্ছা
খুব স্বল্প বিরতি
আমার ক্ষেত্রে নয়
যা হোক
দেখা
হ্যাঁ
হ্যাঁ
আমি মনে করি, আমি চাই আমাকে দেখুক
তবে বুঝুক
প্রশ্ন নিয়ে
আমি কি বোধগম্য হতে চাই
না, একেবারে তা নয়
যা বোঝা হয়ে যায়
তার আর অস্তিত্ব থাকে না
কেবল যা বোঝা হয়ে গেছে, তার মতো
বিরতি
কারণ, এটা হলো আসলে অজ্ঞাতে বাঁচার মতো
স্বল্প বিরতি
ওরা আসল কথাটাই ধরতে পারেনি
ওরা বিশ্বাস করে
যদি এটা বলা হয় বা উচ্চারিত হয় বা দেখানো হয়
তাহলে সেটা কিছু একটায় রূপান্তরিত হয়
যা ভালো
কারও জন্য
অন্যদের জন্য
সেটা এভাবেই
স্বল্প বিরতি
প্রশ্নবিদ্ধ
তারা
কিন্তু তারা কারা
তারা কারা, যাদের কথা আমি বলছি
তারা
বিরতি
মৃদু হাসি
কী নির্বোধ তারা
স্বল্প বিরতি
কারণ, এটা কি সব বিষয়ে
এই অজ্ঞাতভাবে বেঁচে থাকা
স্বল্প বিরতি
কী নির্বোধ তারা
আর কী নির্বোধ আমি
বিরতি
কিন্তু
হ্যাঁ
হ্যাঁ, কোনো বোঝাপড়া ছাড়াই
আমি যতটা ভালো সম্ভব চেষ্টা করি
অজ্ঞাতভাবে বেঁচে থাকতে
স্বল্প বিরতি
কিন্তু আমি কি ভুলতে পারি
সব কি আমি মনে রাখতে পারি
সবকিছু
আমি
ভেঙে পড়ে।
বিরতি
কারণ, আত্মাকে কখনো দেখা যায় না
সে নিজেকে দেখতে দেবে না
স্বল্প বিরতি
এটা এমনই
বিরতি
তাই সব মানুষকে
তাদের জীবনযাপন করতে দাও
অজ্ঞাতে
তাদের বাঁচতে দাও অগোচরে গোপনে
বিরতি
আমাকে বাঁচতে দাও অজ্ঞাতে
বিরতি
হ্যাঁ
অনুবাদকের টীকা: ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী ইয়ন ফসেকে ‘নতুন ইবসেন’ বলে ডাকা হয়। মূলত নাট্যকার হলেও তিনি সাহিত্যে বহুপ্রজ। তাঁর উপন্যাস, কবিতাও বহু ভাষায় অনূদিত, আলোচিত। ইয়ন ফসে নাটকের ক্ষেত্রে একদম মিনিমালিস্ট। মানে, তিনি নাটকের মেদ, চর্বি সব ঝেড়ে ফেলেছেন। বক্তব্যে, বিষয়ে তিনি ইবসেনের নিকটবর্তী হলেও আঙ্গিকে স্যামুয়েল বেকেটের কাছে ঋণী। তবে বেকেটের মতো বিশুদ্ধ অ্যাবসার্ড তিনি নন। তাঁর নাটকে একটা গল্পের ইশারাও থাকে। এখানে যে নাটিকাটি আপনারা পড়লেন, সেটি এক চরিত্রের। সাধারণ নাটকে বিরতি, হাসি, কান্না ইত্যাদি ব্র্যাকেটে উল্লেখ করা হয়। ফসে সেসবের ধার ধারেননি। সংলাপ আর বিরতি এখানে একাকার। নির্দেশক আর পাঠক যার যার মতো অনুধাবন করে নেবেন ফসের নাটক। এটাও নয়া নাট্যরীতির একটা ধরন। আজকের এই পৃথিবীতে সবাই মনোযোগ চায়, সবাই কিছু একটা হতে চায়, কিন্তু ফসের এই নাটকের নাম না জানা চরিত্র আড়ালে থাকতে চান, অজ্ঞাতে একটা সাধারণ জীবনযাপন করতে চান। এমনকি চরিত্রের নামটিও নাটকে নেই, তার একক কথোপকথন কবিতার মতোই।

কবি রাজীব কুমার দাশের ‘সুখবতী’ কাব্যগ্রন্থ থেকে তিনটি কবিতা আবৃত্তি করেন নূরুননবী শান্ত। এরপরে রাজীবের কবিতা নিয়ে দুটি প্রবন্ধ পাঠ করা হয়। নাট্যকার ও গবেষক শরণ এহসান ‘রাজীব দাশের নিরন্ন ললাট: কাব্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও নন্দনতাত্ত্বিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ এবং গবেষক হাসান দবির উদ্দিন ‘প্রেম,....
৫ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থিয়েটার। ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নামের এ নাটক তাদের দ্বিতীয় প্রযোজনা। আগামী শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে একাদশবারের...
৭ দিন আগে
‘মৃত্তিকার সন্ধানে’ শিরোনামের দলীয় চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে পরিবেশ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও স্থানীয় বাস্তবতা। এর উদ্বোধনী হয়ে গেল শনিবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। সাতজন শিল্পীর কাজ রয়েছে এখানে।
১২ দিন আগে
এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি অ্যাডভোকেট পলাশ খন্দকার।
১২ দিন আগে