মাজহারুল ইসলাম ছিলেন বাংলাদেশে আধুনিক স্থাপত্যের জনক ও স্থাপত্যগুরু। তাঁকে বলা হয় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি স্থপতি।
তাঁর জন্ম ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর মুর্শিদাবাদের কৃষ্ণনগরের সুন্দরপুর গ্রামের নানাবাড়িতে। বাবার চাকরি সূত্রে রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর ওই কলেজ থেকেই পদার্থবিজ্ঞানে অনার্সসহ স্নাতক পাস করেন। এরপর তিনি কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশল বিদ্যা পড়া শেষ করেন। এখানে পড়ার সময় তিনি বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন।
দেশভাগের পর ঢাকায় এসে যোগাযোগ, বিল্ডিং ও সেচ মন্ত্রণালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ১৯৫০ সালে ‘পোস্টওয়ার ডেভেলপমেন্ট’ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের অরেগন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি অর্জন করে ১৯৫৩ সালে তিনি দেশে ফিরে আসেন।
১৯৬৩ সালে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহকে নিয়ে ‘বাস্তুকলাবিদ’ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সাল পর্যন্ত এটি ছিল পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীপা ভবন ও চারুকলা অনুষদ, মতিঝিলে এডিসি ভবন ও জীবন বীমা ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও গুরুত্বপূর্ণ ভবনের নকশা হয়েছে তাঁর হাতে। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানকে দিয়ে গোটা শেরেবাংলা নগর এলাকার নকশা ও পল রুডলফকে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ করিয়েছিলেন তিনি।
সারা বিশ্বের বিশিষ্ট স্থপতি ও ইতিহাসবিদদের মূল্যায়নে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি নিয়ে যে বই প্রকাশিত হয়েছে, তাতে বাংলাদেশ থেকে একমাত্র মাজহারুল ইসলামের চারটি কাজ স্থান পেয়েছে।
বাংলাদেশের কিংবদন্তি স্থপতি এ মানুষটি ২০১২ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।

বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
৩ দিন আগে
অবকাঠামো খাতে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি হয়েছে, সেখানে তো শ্রমিকের বিষয় হ্যান্ডেল করতে হয়নি। কোনো ধরনের ঝামেলাও সেখানে পোহাতে হয়নি। আর শতভাগ অর্থই রিটার্ন পাওয়া গেছে। কিন্তু যেসব কারখানায় পিপিপি হয়েছে, সেগুলোর কোনোটাই ভালোভাবে চলার নজির নেই।
১১ দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত।
১৩ দিন আগে
১৯৭১ সালের ১৬ মার্চ আমি পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় ফিরি। তাই মার্চের শুরুর দিকের উত্তাল গণ-আন্দোলন কিংবা ৭ মার্চের ভাষণ স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়নি। তবে মানুষের তীব্র ক্ষোভ বুঝতে পারছিলাম। বিশেষ করে পার্লামেন্টের অধিবেশন পিছিয়ে দেওয়ায় বাঙালিরা কতটা সংক্ষুব্ধ ছিল, তা অনুভব করা যাচ্ছিল।
১৭ দিন আগে