সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রী। অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
অভিযুক্ত সুবীর দাশ সুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।
গতকাল সোমবার বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ভুক্তভোগী ওই ছাত্রী উল্লেখ করেন, টিউশনি করে বাসায় ফেরার পথে বাগবাড়ি এলাকায় সুমন তাঁর পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য সিএনজি অটোরিকশায় উঠলে সুমন জোর করে অটোরিকশায় উঠে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্ত সুমন পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
৩ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
৩ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৩ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে