নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন করে ১১ দফা দাবি তুলে ধরছেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে জানান আজও হাফ ভাড়া নিয়ে রাইদা বাসের এক হেলপার শিক্ষার্থীদের গায়ে আঘাত করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রামপুরায় অবস্থানরত শিক্ষার্থীরা এই দাবি তুলে ধরেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ১১ দফা দাবি গুলো হল-
১. সড়কে নির্মম কাঠামোগত হত্যার শিকার নাঈম ও মাঈনউদ্দিনের হত্যার বিচার করতে হবে। তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গুলিস্তান ও রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় পথচারী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
২. সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস সরকারি প্রজ্ঞাপন দিয়ে নিশ্চিত করতে হবে। হাফ পাসের জন্য কোনো সময় বা দিন নির্ধারণ করে দেওয়া যাবে না। বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করতে হবে। সকল রুটে বিআরটিসির বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৩. গণপরিবহনে ছাত্র-ছাত্রী এবং নারীদের অবাধ যাত্রা ও সৌজন্যমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ি এবং লাইসেন্স বিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ'র দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. সকল রাস্তায় ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং নিশ্চিত করাসহ জনবহুল রাস্তায় ট্রাফিক পুলিশ এর সংখ্যা বাড়াতে হবে। ট্রাফিক পুলিশের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৬. বাসগুলোর মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে এক রুটে এক বাস এবং দৈনিক আয় সকল পরিবহন মালিকের মধ্যে তাদের অংশ অনুয়ায়ী সমান ভাবে বণ্টন করার নিয়ম চালু করতে হবে।
৭. শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। চুক্তি ভিত্তিতে বাস দেওয়ার বদলে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শ্রমিকদের জন্য বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা করতে হবে।
৮. গাড়ি চালকের কর্মঘণ্টা একনাগাড়ে ৬ ঘণ্টার বেশি হওয়া যাবে না। প্রতিটি বাসে দুইজন চালক ও দুইজন সহকারী রাখতে হবে। পর্যাপ্ত বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৯. যাত্রী-পরিবহন শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের মতামত নিয়ে সড়ক পরিবহন আইন সংস্কার করতে হবে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১০. ট্রাক, ময়লার গাড়ি সহ অন্যান্য ভারী যানবাহন চলাচলের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারিত করে দিতে হবে।
১১. মাদকাসক্ত নিরসনে গোটা সমাজ জুড়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। চালক-সহকারীদের জন্য নিয়মিত ডোপ টেস্টের ও কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে।
১১ দফা দাবি ঘোষণার আগে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ব্যর্থ হয়নি। শিক্ষার্থীরা কখনো ব্যর্থ হয় না। ফলে এখনো নিরাপদ সড়কের আন্দোলন চলছে।

শেখ রবিউল আলম বলেন, জ্বালানিমন্ত্রী তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পরিবহনের সংকট হওয়ার কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের...
৩ ঘণ্টা আগে
প্রথম দিনের ঈদযাত্রা শুরু হলেও যাত্রীদের সেই অর্থে তেমন চাপ নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুর দিনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না স্টেশনে। স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকিট চেকিং করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের যাত্রীদের ঢোকার মুখে আইনশৃঙ্খলা...
৩ ঘণ্টা আগে
রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
১০ ঘণ্টা আগে