দেশ স্বাধীন হওয়ার পর যে তিনজন স্ট্রাইকারকে নিয়ে দেশের ফুটবলপাড়া সরগরম থাকত, তাঁদের একজন হলেন এনায়েত। অন্য দুজন সালাউদ্দিন ও হাফিজ। প্রথমজন খেলতেন বিআইডিসিতে। দ্বিতীয়জন আবাহনীতে এবং তৃতীয়জন মোহামেডান স্পোর্টিংয়ে। সে সময় এনায়েতের ক্রীড়াশৈলী দেশের ক্রীড়াপ্রেমী মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ফুটবলে যাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাঁদের মধ্যে এনায়েত অন্যতম।
স্বাধীনতার আগে থেকেই ফুটবল খেলতেন তিনি। ১৯৭০ সালে শক্তিশালী ভিক্টোরিয়া ক্লাবের হয়ে ১৭টি গোল করেছিলেন। যুদ্ধ যখন শুরু হলো, তখন ছিলেন গ্রামের বাড়ি কালীগঞ্জে। এ সময় একদিন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে ফুটবল দল গড়ার ঘোষণা দেওয়া হলে তিনি চমকে ওঠেন। অনেক কষ্ট করে তিনি আগরতলায় গিয়ে পৌঁছান। মোহামেডানের খেলোয়াড় কায়কোবাদ এনায়েতকে আগরতলার বীরেন্দ্র ক্লাবে নিয়ে যান, সেখানে এনায়েত আগরতলা ফুটবল লিগে খেলেন। কলকাতা থেকে বাংলাদেশ ক্রীড়া সমিতির কর্মকর্তারা আগরতলায় আসেন খেলোয়াড় বাছাই করতে। আরও কয়েকজনের সঙ্গে এনায়েত মনোনীত হন। নদীয়ার কৃষ্ণনগরে বাংলাদেশ প্রথম ম্যাচে অংশ নেয়। খেলাটি ২-২ গোলে ড্র হয়। দেশের হয়ে খেলা প্রথম ম্যাচে দলের পক্ষে যে দুটি গোল হয়, তার একটি করেছিলেন এনায়েত, অর্থাৎ স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম খেলায় গোল করেছিলেন এনায়েত।
দেশ স্বাধীন হওয়ার পর তুখোড় এই খেলোয়াড় বাংলাদেশ দলের হয়ে প্রথম ম্যাচে অংশ নিয়েছিলেন। মালয়েশিয়ার মারদেকা কাপে সে খেলাটি ছিল থাইল্যান্ডের বিপক্ষে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হয়েছিল। সুনীল কৃষ্ণ দে মাঠের ডান প্রান্ত থেকে চিপ (ক্রস) করেছিলেন। তাতে অনেক দূর থেকে দৌড়ে এসে দুর্দান্ত হেড করেছিলেন এনায়েত। গো...ল!
দেশ স্বাধীন হওয়ার আগে দেশের হয়ে খেলা প্রথম ম্যাচে এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করে এনায়েত ইতিহাস গড়েছেন। এ রেকর্ড আর ভাঙার নয়।
সূত্র: দুলাল মাহমুদ, খেলার মাঠে মুক্তিযুদ্ধ, পৃষ্ঠা ৩৯৮-৩৯৯

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫