নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন দ্রুত বদলে দিচ্ছে দুনিয়া। যা একসময় কল্পনাতেই ছিল না, তা এখন মানুষের হাতের মুঠোয়। আর প্রযুক্তিগত উন্নয়নে বেশ এগিয়ে টেক জায়ান্ট গুগল। এবার নিজেদের অ্যাপ ‘লুক টু স্পিক’–এ আরও ১৭টি ভাষা যোগ করেছে গুগল। এসবের মধ্যে বাংলাও আছে।
অ্যান্ড্রয়েড পুলিশে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে এই নতুন অ্যাপটি চালু করে গুগল। লুক টু স্পিক নামের এই অ্যাপ ব্যবহার করে চোখের ইশারায় খুব সহজেই যেকোনো বাক্য নির্বাচন করা যায়। এরপর সেই নির্বাচিত বাক্যটি শোনানো হয়। তবে এই অ্যাপটি বিশেষভাবে পক্ষাঘাতগ্রস্ত মানুষের জন্য উপযোগী করে তৈরি। তারা যাতে চোখ ব্যবহার করে অন্যের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন, সেটি ভেবেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।
লুক টু স্পিকে আগে থেকেই বাক্য বা শব্দ লেখা থাকে এবং তা জমা হয়ে থাকে। ব্যবহারকারী শুধু দৃষ্টি ওপর-নিচ বা ডান-বাঁ করার মাধ্যমে সহজেই বাক্য নির্বাচন করতে পারে। চাইলে এর অন্যান্য অপশনে গিয়ে নিজের পছন্দমতো বাক্য বা শব্দ লিখে রাখাও যায়, যা পরে ব্যবহার করার সুযোগ আছে। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যায়।
এবার বাংলা ভাষাভাষীরাও ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। কারণ নতুন করে যোগ করা ১৭টি ভাষার মধ্যে বাংলাও আছে। বাকি ১৬টি ভাষা হচ্ছে আরবি, জার্মান, স্প্যানিশ (স্পেন), স্প্যানিশ (লাটআম), ফরাসি, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, কোরীয়, মারাঠি, পর্তুগিজ, তামিল, তেলেগু, উর্দু ও ভিয়েতনামিজ। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি নতুন এআই মডেল ‘সিড্যান্স ২.০’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এটি কী করতে পারে আলোচনা তা নিয়ে নয়, বরং ভবিষ্যতে হলিউডের মতো সৃজনশীল শিল্পের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১ দিন আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে