১১ জুলাই রিও ডি জেনিরোতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। আর এই ফাইনাল নিয়েই কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশের উত্তেজনা তুঙ্গে। ১১ জুলাইয়ের ফাইনালের আগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে খবর প্রকাশ হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বুয়েনস এইরেস টাইমস জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদরে গত মঙ্গলবার ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় পুলিশ তাই ১১ জুলাই জনসমাগম নিষিদ্ধ করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আমরানুল ইসলাম বলেছেন, ‘গ্রামবাসীদের বড় পর্দায় ১১ জুলাই ফাইনাল দেখা নিষিদ্ধ করেছি। গ্রামবাসীদের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।’
পত্রিকাটা আরও লিখেছে, গত দুই দশকে বাংলাদেশ ক্রিকেটপাগল দেশে পরিণত হলেও ফুটবল বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকার সময় পুরো দেশ ফুটবল উন্মাদনায় মেতে ওঠে। পাড়ায় পাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা টানানো নিয়ে চলে তুমুল প্রতিযোগিতা। যা অনেক সময় মারামারি-হাতাহাতিতে রূপ নেয়। এবার তাই ফাইনালের দিন জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি দলটি মিডফিল্ডার রদ্রিগো দি পল। তবে হারের আক্ষেপের পাশাপাশি সমালোচকদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন তিনি।
৪ মিনিট আগে
আর্জেন্টিনার হারিয়ে বিশ্বকাপ জয়ের পর মাঠেই লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছিলেন লামিনে ইয়ামাল। এমন একটি ভিডিও ম্যাচের পরই ভাইরাল হয়েছে। তবে শুধু ইয়ামালই নয়, আর্জেন্টিনার অধিনায়ককে জড়িয়ে ধরেছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেসও।
১ ঘণ্টা আগে
অবশেষে অপেক্ষার অবসান হলো। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়েছে। এ বছরের ৪ থেকে ১৭ নভেম্বর হচ্ছে সাফ।
১ ঘণ্টা আগে
তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনা
২ ঘণ্টা আগে