ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে যে দূরত্ব ছিল তা রোজার ঈদের দিনই মিটে গেছে বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি কোম্পানীগঞ্জের শান্তি স্থাপনের জন্য আমাকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ করবো।
আজ শনিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজকের পত্রিকাকে এসব কথা বলেন মির্জা আবদুল কাদের। এর আগে ওবায়দুল কাদেরের ধানমন্ডির বাসভবনে দুই ভাইয়ের বৈঠক হয়। আধা ঘণ্টার বেশি এই বৈঠকে কোম্পানীগঞ্জের দলীয় রাজনীতি আলোচনা হয়।
আবদুল কাদের মির্জা বলেন, আমাদের যে দূরত্ব ছিল তা ঈদের দিনই শেষ হয়ে গেছে। আজকে সৌজন্য সাক্ষাৎ। আমার ছোট ভাই মনে হয় ক্যানসারে আক্রান্ত। ওর চিকিৎসার বিষয়ে আলাপ করলাম। আর আমার কোম্পানীগঞ্জে যে রাজনৈতিক পরিস্থিতি, এই অবস্থা থেকে উত্তরণের জন্য, শান্তি স্থাপনের জন্য কিছু দিক নির্দেশনা তিনি আমাকে দিয়েছেন। উনি যে দিকনির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমার কার্যক্রম পরিচালনা করবো।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আপনি যে অভিযোগ করেছিলেন সেটা নিয়ে কি আলোচনা হয়েছে কি এমন প্রশ্নের জবাবে তিনি ওই বিষয়ে উনি দ্বিমত পোষণ করেন নাই। দুর্নীতি, অপরাজনীতি এগুলোর বিষয়ে উনি বলেছেন, আমার নেত্রী (শেখ হাসিনা) দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। আমিও ব্যক্তিগতভাবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। এগুলোর সঙ্গে কোন দ্বিমত নাই।
জেলা আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেছেন, নেত্রীর টেবিলে আছে। এটা প্রক্রিয়াধীন আছে। তিনি অচিরেই সিদ্ধান্ত দেবেন। ভাবির বিষয়ে আপনি যে অভিযোগ করেছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পারিবারিক বিষয়ে আর কিছু বলতে চাই না।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন মির্জা কাদের।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে