বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে