
ছয় বছর হলো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের সবশেষ টেস্ট জেতার। এই মাঠে ২৫ টেস্ট খেলে তাদের জয় মাত্র দুটি। ২০১৪ সালে জিম্বাবুয়ের পর ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়। তারপর আরও ছয়টি টেস্ট খেলে পাঁচটিতেই হার।
এমন বিপরীত পরিসংখ্যান নিয়েই কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। সবশেষ ভারতের সিরিজের পর নাজমুল হোসেন শান্তদের আবারও তাড়া করছে ধবলধোলাইয়ের শঙ্কা। অবশ্য কিছুটা প্রেরণা নিতে পারে তারা প্রোটিয়াদের সবশেষ সিরিজ থেকে। চট্টগ্রামে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ দলের কাছে যেভাবে হেরেছে, সেটি আবার বাংলাদেশকে স্বস্তিতেও রাখছে না। তারপরও চট্টগ্রামে একটাই লক্ষ্য স্থির তাদের। জয় ছাড়া অন্য কিছু ভাবছে না স্বাগতিকেরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ দলের সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম বললেন, ‘টার্গেট একটাই থাকবে, জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।’
লক্ষ্যের কথা জানিয়ে নিজেদের প্রধান সমস্যার কথাও বললেন তাইজুল। তাঁর মতে, দলগত পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ দল। এ জন্য পাচ্ছে না তারা সুফলও। এই অভিজ্ঞ স্পিনারের কণ্ঠে চট্টগ্রামে দলগত পারফরম্যান্সের প্রত্যয়, ‘প্রত্যেক ম্যাচই সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি জুটি গড়তে পারি, দু-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি লক্ষ্য বড় হবে। সবাই কঠোর পরিশ্রম করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।’
প্রথম টেস্টে তিন স্পিনার ও এক পেসার নিয়ে বোলিং আক্রমণ গড়েছিল বাংলাদেশ দল। চট্টগ্রামে পেসাররাও ভালো সহায়তা পেয়ে থাকেন উইকেটে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ ও কম্বিনেশন কেমন হবে? তাইজুল বলেন, ‘এখনো সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, অধিনায়ক, দলের পরিকল্পনা থাকে। এখনো জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’

টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
১৮ মিনিট আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৩৮ মিনিট আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
১ ঘণ্টা আগে
অপরাজিত দল হয়েই শেষ বত্রিশ পর্বে উঠেছে জাপান। গ্রুপ পর্বের দুই ম্যাচ ড্র ও এক ম্যাচ জিতে এশিয়ার দলটি পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা। নকআউট পর্বে তারা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শেষ বত্রিশের ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মরিয়াসু প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন।
২ ঘণ্টা আগে