
জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হয়েছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। দলের চেয়ারম্যান জি এম কাদের তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নোয়াখালীর বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে দলের কেন্দ্রীয় সদস্য করা হয়েছে।
গতকাল রোববার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজকের পত্রিকাকে বলেন, নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা অনুসারে এই নিয়োগ দিয়েছেন জাপার চেয়ারম্যান।
জাপার ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, দেশের তরুণ সমাজকে জাপার কাছাকাছি নিয়ে আসতে কাজ করবেন তিনি।
শাফিন আহমেদ বলেন, ‘দলের চেয়ারম্যান জি এম কাদের আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এ জন্য আমি সম্মানিত বোধ করছি। জাতীয় পার্টির মতো বড় একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে থেকে দেশের জন্য ভালো কিছু কাজ করতে চাই।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫