কয়েক বছর ধরে বিদেশে নিয়মিত মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা। গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তি শুরু হয়। এবার দেশটিতে যাচ্ছে শাকিব খানের ‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।
পাকিস্তানে মুক্তির জন্য ইতিমধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে তুফান। পাকিস্তানজুড়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। পাকিস্তানের সিনেপ্লেক্সগুলোতে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে শোভা পাচ্ছে তুফানের পোস্টার। সেই দৃশ্যের ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভারতের বিহারে হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল তুফান।
গালিব নামের এক তরুণের গ্যাংস্টার তুফান হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে দেখা যাবে শান্ত নামের এক জুনিয়র আর্টিস্টের সংগ্রামের গল্প। দুজনই দেখতে একরকম। ধুঁকতে থাকা শান্তকে নিজের প্রয়োজনে তুফান নিয়ে আসে তার সম্রাজ্যে।
সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে। গত মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান।
এদিকে, আজ থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’–এর শুটিং। আগামী সপ্তাহে শুটিংয়ে যোগ দেওয়ার কথা নায়কের। যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিবের নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ঘরনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৪ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
১৫ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
১৫ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
১৬ ঘণ্টা আগে