দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আশা দোলাচলে সাকিব আল হাসানের। তাঁর দেশে ফেরায় এখন অনিশ্চয়তার মুখে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য থাকায় টেস্ট দল থেকে সাকিবের প্রত্যাহার চেয়ে শিক্ষার্থীরা আজ স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
আবারও যখন আলোচনার কেন্দ্রে সাকিব, তখন কানাডার গ্লোবাল টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতেও পারেন বা ভালোবাসতেও পারেন। আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’
মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরো ভিডিওটি সাকিবকে নিয়ে নির্মিত। অবশ্য এই ভিডিও বেশ পুরোনো। শুটিং হয়েছিল গত বছর। তবে আবারও সাকিবকে নিয়ে আলোচনা চলাকালেই ভিডিওটি পোস্ট করল বাংলা টাইগার্স। গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কানাডাতে ছিলেন সাকিব। খেলছিলেন গ্লোবাল টি-২০। আন্দোলনের পর থেকে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি। গত ভারত সিরিজ চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোর ঘোষণা দেন সাকিব।

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য
২৬ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
২ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
২ ঘণ্টা আগে