
সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হওয়া ১০ জন পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জন কর্মকর্তাকে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও নৌ পুলিশের নেতৃত্বে আনা হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সে হিসেবে এই পাঁচ কর্মকর্তা ইউনিটগুলোর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।
এ ছাড়া, পুলিশ অধিদপ্তরের মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কুসুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ পাওয়া মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
১৪ মিনিট আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
৩৫ মিনিট আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে রিবেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এতে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বর্তমান ও ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য।
২ ঘণ্টা আগে