লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে পড়ে এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে গতকাল বুধবার রাতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ক্যাপ্টেনও আছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ৮ সেনা মারা যায়। এ ছাড়া, আইডিএফের ইগোজ কমান্ডো ইউনিটের ১ কর্মকর্তাসহ ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল-মায়েদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল-শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে—তাদের যোদ্ধারা ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল-রাস শহরের কাছে সেগুলোকে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়েদিনকে বলেছে, ‘আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং ৮০ জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। পাঁচটি ট্যাংক ধ্বংস হয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
৪ ঘণ্টা আগে
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে।
৮ ঘণ্টা আগে