বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে ঢাকায় পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকেরা।
আজ বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কনসার্টে পাকিস্তানের ব্যান্ড জালরে সঙ্গে পারফর্ম করার কথা দেশের তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। তবে বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেন আয়োজকেরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রচুর বৃষ্টিপাতের কারণে আমরা কনসার্টটি আপাতত স্থগিত করছি। আবহাওয়া প্রতিকূল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে দর্শক, শিল্পী এবং কর্মীদের নিরাপত্তা সবার আগে। আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নতুন তারিখ ঘোষণা করা হবে স্থগিত হওয়া কনসার্টের।
কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। গতকাল কনসার্ট উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে কথা বলেন জাল, অর্থহীন ও ভাইকিংস। সে সময় আবহাওয়া নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে