আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরার প্রকোপ দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে কলেরায় অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে দেশটির কর্তৃপক্ষ কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে কলেরার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৩-এ দাঁড়িয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত সারা দেশে, মোট ১৪ হাজার ৯৪৪ জন কলেরা আক্রান্ত হয়েছে।
চলতি বছরের জুন মাস থেকে সুদানে বন্যার প্রকোপ শুরু হয়। তারপর থেকেই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে থাকা কলেরা। কোনোভাবেই কলেরা নিয়ন্ত্রণ করতে না পেরে গত ১২ আগস্ট সুদানি কর্তৃপক্ষ কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করে।
এর আগে আগস্ট মাসের শেষ দিকে সুদানের পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে গিয়ে বন্যার তোড়ে অন্তত ২০টি গ্রাম ভেসে যায়, যা দেশটির বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে অন্তত ৫৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং নিহত হয় অন্তত ১৩২ জন।
পোর্ট সুদানের মিঠা পানির অন্যতম প্রাথমিক উৎস একটি জলাধারের মুখে অবস্থিত আরবাত বাঁধটি কয়েক মাস মৌসুমি বৃষ্টির পর ভেঙে যায়। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) আজ মঙ্গলবার জানিয়েছে যে, এতে প্রায় ২৭ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩১ হাজার ২৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
৩ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
৪ ঘণ্টা আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে