শেষ হলো অপেক্ষা। বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এল নতুন অতিথি। আজ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। এখনো রণবীর বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দম্পতিকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে।
শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। নেটিজেনদের অনেকেই ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানান। এর আগে গত শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবার মন্দিরে গিয়েছিলেন রণবীর-দীপিকা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে সেখানে গিয়েছিলেন তাঁরা। তারপরই শনিবার বিকেলে ভর্তি হন এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ আর রোববার এল খুশির খবর। দুই থেকে তিনে পরিণত হলো বাজিরাও-মাস্তানি জুটি।
শোনা যাচ্ছে, সন্তানের দেখভাল করার জন্য অভিনয় থেকে আপাতত বিরতিতে যাচ্ছেন দীপিকা। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।
২০১৮ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন রণবীর ও দীপিকা। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা করে এই দম্পতি জানান তাঁদের প্রথম সন্তান আসার খবর।

আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
২ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
২ ঘণ্টা আগে
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
২ ঘণ্টা আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
৩ ঘণ্টা আগে