কিছু প্রাথমিক লক্ষণ দেখে বোঝা যেতে পারে, লিভারে সমস্যা দেখা দিয়েছে। ক্ষতি কমিয়ে আনার জন্য প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
ঘন ঘন হজমে সমস্যা ও ক্লান্তি
ঘন ঘন হজমে সমস্যা লিভারের রোগের লক্ষণ হতে পারে। অস্বস্তি দূর না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি ক্লান্তি প্রতিদিনের কাজে সমস্যা সৃষ্টি করে এবং দিন দিন ক্লান্তির মাত্রা বাড়তে থাকে, তাহলে অবশ্যই লিভার চেকআপ করিয়ে নেওয়া উচিত। এ ছাড়া ঘন ঘন বমি ভাবের মতো অস্বস্তি হওয়াও লিভারের জন্য উদ্বেগজনক লক্ষণ।
পেটব্যথা ও ক্ষুধামান্দ্য
যদি পেটের ওপরের অংশে ব্যথা থাকে এবং তা ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে এটি লিভার ক্যানসারের দিকে চলে যেতে পারে। ক্ষুধামান্দ্য বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু যদি পরপর কয়েক দিন খুব কম খাওয়া হয়, সে ক্ষেত্রে লিভার সিরোসিসের আশঙ্কা থাকা অসম্ভব নয়। হেপাটাইটিস বা দীর্ঘস্থায়ী লিভারের রোগের কারণে অকার্যকর লিভার রক্তে বর্জ্য তৈরি করে। ফলে শ্বাসে দুর্গন্ধ হয়।
জন্ডিস ও মল মূত্রের রং
জন্ডিসের উপসর্গ বারবার দেখা দিলে তা লিভারের রোগের কারণ হতে পারে। প্রস্রাবের রং স্বাভাবিকের চেয়ে গাঢ় হলে কিছু ক্ষেত্রে তা তীব্র হেপাটাইটিসের লক্ষণ হতে পারে। কয়েক দিন এর রং চা-রঙের মতো হতে থাকলে পরীক্ষা করা উচিত। এমনকি স্বাভাবিকের চেয়ে ফ্যাকাশে মল লিভার সঠিকভাবে কাজ না করার ইঙ্গিত দেয়। দীর্ঘস্থায়ী ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যার কারণে হতে পারে। এটিও লিভার খারাপ হওয়ার লক্ষণ।
নাক থেকে রক্তপাত
সিরোসিসে আক্রান্ত ব্যক্তিদের বারবার নাক দিয়ে রক্তপাত হতে পারে। বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। সে জন্য বিভ্রান্তি এড়াতে রক্ত পড়ার লক্ষণগুলো ঠিকমতো চিকিৎসককে জানাতে হবে।
চর্মরোগ
চুলকানি সাধারণত চর্মরোগ-সংক্রান্ত সমস্যার কারণে হয়। তবে অনেক সময় লিভারের সমস্যা থাকে এর মূলে। বিলিরুবিনের বৃদ্ধির কারণে চুলকানি হতে পারে। ফলে চুলকানি হলেও সতর্ক থাকতে হবে।
সূত্র: এমএসএন

স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরে তাদের এই টিকা ফেরত দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে
দেশে কয়েক মাস ধরে হামের টিকার সংকট চলছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) হামের টিকার সরবরাহ ঘাটতি ৭৩ শতাংশে পৌঁছেছে। প্রকল্প তৈরি, অনুমোদন, অর্থছাড়সহ নানা প্রক্রিয়াগত কারণে টিকা সংগ্রহে বিলম্ব হওয়ায় সংকট দেখা দিয়েছে।
২১ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়াকে আমরা সাধারণত স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু নতুন এক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দেখিয়েছে, শরীরের ভেতরের একটি জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে স্মৃতিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।
১ দিন আগে
চলতি বছরের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে খুব ছোঁয়াচে ভাইরাসজনিত হামের রোগী শনাক্ত হয়। অতি সংক্রামক রোগটি মার্চে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। হাম টিকা প্রয়োগের মাধ্যমে প্রায় শতভাগ প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও এর রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। নিয়মিত টিকাদান কর্মসূচি চললেও গত পাঁচ বছরে...
২ দিন আগে