
গত ২৪ আগস্ট ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভ। তাঁকে নিয়ে এবার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দুরভের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছেন গোয়েঙ্কা। ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওর পোস্টে গোয়েঙ্কা জানিয়েছেন, প্রায় ১০০ কোটি ব্যবহারকারী এবং ৩০ বিলিয়ন ডলার বাজারমূল্যের টেলিগ্রাম সংস্থাটি মাত্র ৩০ জন কর্মী নিয়ে পরিচালনা করেন সম্প্রতি গ্রেপ্তার হওয়া দুরভ। অবাক করা বিষয় হলো—৩০ জন কর্মী থাকলেও এই প্রতিষ্ঠানের কোনো মানবসম্পদ বিভাগ নেই! এই ধরনের দায়িত্বগুলো দুরভ নিজেই সামলান।
গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি লে বুর্গেট বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় দুরভকে। অসংযমী ব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অসহযোগিতা এবং টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক কার্যকলাপে সহায়তা করছে—এমন অভিযোগে একটি তদন্তের সঙ্গে এই গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে। তবে টেলিগ্রামের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে।
সম্প্রতি দুরভের গ্রেপ্তার নিয়ে মত প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি দাবি করেন, দুরভের গ্রেপ্তারের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।
৩৯ বছর বয়সী পাভেল দুরভ ২০১৩ সালে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। রাশিয়ার জনপ্রিয় সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যম ভিকন্টাক্টেরও (VKontakte) প্রতিষ্ঠাতা তিনি। রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ পড়াশোনা করেছেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে। ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরের জন্য সরকারি চাপের মুখোমুখি হলে ২০১৪ সালে তিনি রাশিয়া থেকে পালিয়ে আসেন। বর্তমানে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকেই পরিচালিত হয় টেলিগ্রাম।
২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠার সময় দুরভের সহযোগী ছিলেন তাঁর ভাই নিকোলাইও। তাঁরা এই অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে ৯০ কোটিরও বেশি মানুষ টেলিগ্রাম ব্যবহার করছেন। এর মধ্য দিয়ে একজন তরুণ বিলিয়নিয়ার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন দুরভ। রাশিয়ান নাগরিকত্বের পাশাপাশি ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতেরও নাগরিকত্ব রয়েছে তাঁর।

টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের নেতৃত্ব এখনো অনেকটা অক্ষত রয়েছে এবং নিকট ভবিষ্যতে দেশটির বর্তমান শাসনব্যবস্থা বা সরকার পতনের কোনো ঝুঁকি নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
১ সেকেন্ড আগে
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বোমাবর্ষণ অভিযান যত এগোচ্ছে, ততই ইরানি সশস্ত্রবাহিনী তাদের কৌশল বদলে নিচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনো দাবি করছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হচ্ছে।
৩২ মিনিট আগে
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশে উৎপাদন খাত নিয়ে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাঁর আগের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। আদালত বলেছিলেন, অর্থনৈতিক জরুরি অবস্থা দেখিয়ে সেই শুল্ক আরোপ বৈধ ছিল না।
৫ ঘণ্টা আগে
মানুষের জীবন কখনো কখনো এমন মোড়ে দাঁড়ায়, যেখানে একটি ‘না’ পুরো ভাগ্য বদলে দেয়। ব্রাজিলের এক তরুণীর গল্প যেন তেমনই এক অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে ফিরে আসার ইতিহাস। ১৬ বছর বয়সে মডেলিং জগতে পা রাখা গ্লাউসিয়া ফেকেতে আজও ভাবেন—যদি সেদিন মায়ের কথা না শুনে নিউইয়র্কে চলে যেতেন, তাহলে কী ঘটত তাঁর জীবনে?
৫ ঘণ্টা আগে