১৯ আগস্ট ছিল নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের ৩১তম প্রয়াণ দিবস। প্রখ্যাত নাট্যব্যক্তিত্বকে স্মরণ করতে ঢাকার নাট্যদল এথিক মঞ্চস্থ করবে কালজয়ী নাটক ‘হাঁড়ি ফাটিবে’। ২৪ আগস্ট বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটির ৮৩তম প্রদর্শনী।
২০১০ সালে উৎপল দত্তের হাঁড়ি ফাটিবে নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি। এটি এথিকের প্রথম প্রযোজনা। দলের জন্মলগ্নের প্রযোজনা হিসেবে নাটকটি দলের সবার আবেগের চূড়ান্ত জায়গায় বিদ্যমান। আর তাই উৎপল দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রিজভী, অপ্সরা, সুকর্ণ হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, উর্মি আহমেদ, আজিম উদ্দিন, নাহিদুল মুন্না, এস পি খান শাওন, রুবেল খান, আবীর বাবু ও মিন্টু সরদার। আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আনিস আনন্দ। সহযোগী নির্দেশক হিসেবে আছেন মনি কানচন।
এথিকের হাঁড়ি ফাটিবে নাটকের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পর ঢাকায় শুরু হচ্ছে মঞ্চনাটকের প্রদর্শনী। ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন সবকিছু মিলিয়ে এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে মঞ্চনাটকের প্রদর্শনী।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
৫ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
৫ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
৫ ঘণ্টা আগে