
নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় বলে দাবি করে দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না।’ সেই সঙ্গে দেশ গঠনে সবার সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া ভিডিও বার্তায় এ কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের নেতা–কর্মীদের ওপর হামলা করছে। অনেককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতিতে বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’
জয় বলেন, ‘আমি বলেছিলাম, আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে, আমাদের নেতা–কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশকে যদি নতুন করে গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। কারণ, আওয়ামী লীগ সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না। আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।’
আওয়ামী লীগ জঙ্গিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে জয় বলেন, ‘বর্তমানে যারাই ক্ষমতায় আছে, তাদের উদ্দেশে বলতে চাই, আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদমুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়।’
নেতা–কর্মীদের তিনি বলেন, ‘শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা নেবেন...
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৮ ঘণ্টা আগে
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তাঁর পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশাচালকদের ওপর নৈরাজ্য ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। একই সঙ্গে রিকশাশ্রমিকদের জন্য বিমা, বার্ধক্য ভাতাসহ সাত দফা দাবি তুলে ধরেছে এনসিপি সংশ্লিষ্ট সংগঠনটি।
১১ ঘণ্টা আগে