বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ‘এ’ দলের সূচিতেও। আয়োজক পাকিস্তান হলেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হকদের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি বদলে যায়। ঢাকার বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর চালু করা হয়। সেকারণেই ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়। মিরপুরে আজ বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে দেখা গেছে সেনাবাহিনীর টহল। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।
পাকিস্তানে বাংলাদেশের ‘এ’ দলের সফরে সব মিলিয়ে যাচ্ছেন ২৩ ক্রিকেটার। যার মধ্যে দুটি চার দিনের ম্যাচেই আছেন ২১ ক্রিকেটার। চার দিনের ম্যাচের সিরিজে না থাকা রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এই দুই ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। যেখানে মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন।
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের পরিবর্তিত সূচি
ম্যাচ তারিখ
১ম চার দিনের ম্যাচ ১৩ আগস্ট
২য় চার দিনের ম্যাচ ২০ আগস্ট
১ম ওয়ানডে ২৬ আগস্ট
২য় ওয়ানডে ২৮ আগস্ট
৩য় ওয়ানডে ৩০ আগস্ট
সব ম্যাচ ইসলামাবাদে
আরও পড়ুন:

ওভালে টস জিতে আগে ব্যাটিং করছে ইংল্যান্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এই ম্যাচে পাকিস্তানের নজর এখন নতুন মুখদের দিকে।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ খেলেছে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়ার মাঠে ঐতিহাসিক ড্রয়ের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। তবে সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
২ ঘণ্টা আগে
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
৩ ঘণ্টা আগে