যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রানিং মেট হচ্ছেন দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
নেব্রাস্কার ওয়েস্ট পয়েন্টের এক ছোট শহরে জন্ম টিম ওয়ালজের। নেব্রাস্কা বুটে হাইস্কুল থেকে স্নাতক সম্পন্নের পর মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। পরে কয়েক দশক ধরে হাইস্কুলে শিক্ষকতা করেন তিনি।
৬০ বছর বয়সী টিম ওয়ালজ ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নর নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনেও গভর্নর হিসেবে বিজয়ী হন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি খুব বেশি নয়।
মিনেসোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলের খাবার চালু করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে তাঁকে সঙ্গে নিয়েই রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাবেন কমলা হ্যারিস।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিজের রানিং মেট বাছাইয়ে গত রোববার তুলনামূলকভাবে বেশি সম্ভাবনাময় তিনজনের সাক্ষাৎকার নেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে তাঁর ভাইস প্রেসিডেন্সিয়াল ভবন নেভাল অবজারভেটরিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সেখানে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও অ্যারিজোনার সিনেটর মার্ক কেলির সঙ্গে কথা বলেন তিনি। এর আগে কমলা গত শুক্রবার আরেক সম্ভাব্য রানিং মেট প্রার্থী পরিবহনমন্ত্রী পিট বুটিগিগের সঙ্গেও সাক্ষাৎ করেন।

জেরুজালেমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ কমপ্লেক্স ইসরায়েলের দখলে চলে যাওয়ার ‘আসন্ন’ আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জর্ডান। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বুধবার (৫ আগস্ট) একটি জরুরি বৈঠক আহ্বান করেছে দেশটি।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতির মুখে রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্
১১ ঘণ্টা আগে
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক নজিরবিহীন আত্মহত্যা-সংকট দেখা দিয়েছে। গত অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর অধীনস্থ দপ্তরগুলোতে (এসপিএম) দুই কর্মকর্তার আত্মহত্যা, দুজনের আত্মহত্যার চেষ্টা ও একজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
১১ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত মিডিয়া অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। একই সঙ্গে ওই অনুষ্ঠানে কোনো মতামত বা বক্তব্য প্রকাশ করা হলে এর দায়ও ভারত সরকার নেবে না বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি।
১৩ ঘণ্টা আগে