অপপ্রচার ও গুজব প্রতিরোধে সরকারকে সহযোগিতা না করলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে—বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।
দেশে গুজব ছড়িয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির অপতৎপরতা চলছে উল্লেখ পলক বলেন, ‘আমরা এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ করব। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও অনুরোধ করব তারা যাতে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, ধর্মীয় অনুভূতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের ছাত্র-ছাত্রী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেন কোনো ধরনের মিথ্যা গুজবকে প্রশ্রয় না দেয়।’
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘মিথ্যা অপপ্রচার গুজবকে যাতে তারা প্রশ্রয় না দেয়, এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজবকে প্রতিরোধ করতে সরকারকে যাতে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে আমরা যদি সহযোগিতা না পাই তাদের বিরুদ্ধেও আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ব্যক্তি বা প্রতিষ্ঠানই যেই হোক না কেন তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা উচিত।’ তিনি আরও বলেন, ‘কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন-ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু-এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না।’
পলক বলেন, ‘কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথাই আছে যে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।’
বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
২৯ মিনিট আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
উজানের ঢল ও বৃষ্টির কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বাড়ার ফলে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে...
৩ ঘণ্টা আগে