সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানালেন প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। কোটাপদ্ধতিতে চাকরি এবং ভর্তির প্রক্রিয়াটি মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল রানা লেখেন, ‘মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন? দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর।
তার সঙ্গে যদি আরও ১২ বছর যোগ করা হয়, তাহলে তার বয়স হয় ৬৫। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল-কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার কারণে কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে—এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে, পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই, তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরও সম্মান দেখানো একটা অপচেষ্টামাত্র।’
সর্বস্তরে কোটাপদ্ধতি বাতিল করার আহ্বান জানিয়ে সোহেল রানা আরও লেখেন, ‘সম্মানী দেওয়া ছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা কী করেছেন? মুখে মুখে তাদের জন্য মায়াকান্না করেছেন। ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা—কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি, আমরা কখনোই কিছু চাইনি। জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল, আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক, এটা দেশের সকলের দাবি।’
এর আগে গতকাল কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে কিছুক্ষণ পরই তাঁর পোস্টটি আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বিতর্ক এড়াতেই পোস্টটি মুছে ফেলেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫