
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ৬৫০ আসনের পার্লামেন্টের পাঁচ শতাধিক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ।
বিবিসির প্রতিবেদনে সর্বশেষ ঘোষিত ফলাফল অনুসারে, লেবার পার্টি এরই মধ্যে ৩৯২টি আসন পেয়েছে। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১০২টি আসন। ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে হারল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি নিজে এই নির্বাচনে জয়লাভ করেছেন। নিজের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। এ সময় তিনি বলেন, এটি তাঁর দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।

সমর্থন দেওয়ার জন্য সুনাক তাঁর ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ। এ সময় লেবার পার্টি জিতেছে বলেও জানান ঋষি সুনাক। দলটির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।
বিবিসি জানিয়েছে, লেবার পার্টি জিতলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিয়ের স্টারমার। ফল আসার পরপরই বিরোধী শিবির লেবারের সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসও প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে