দুই দশকের বেশি সময় ধরে মঞ্চনাটকের সঙ্গে জড়িত সুষমা সরকার। দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম কোনো মঞ্চনাটকে দেখা যাবে তাঁর একক অভিনয়। নাটকের নাম ‘পারো’, লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। ২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই পরপর চার দিন রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি।
দেশ নাটকের এই প্রযোজনায় সাতটি চরিত্রে দেখা যাবে সুষমাকে। তিনি জানান, তিন মাস ধরে মহড়া করে নাটকটির জন্য তৈরি হয়েছেন।
নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা জানিয়েছেন, এক নারীর সংগ্রামী জীবনের কাহিনি নিয়ে লেখা হয়েছে নাটকটি। যে নারী তার জীবনের প্রতিবন্ধকতাগুলো পেরোতে চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার ভেতরের সত্তা। তার মূল দ্বন্দ্বটা নিজের সঙ্গে নিজেরই।
‘পারো’ দেশ নাটকের ২৫তম প্রযোজনা। গত জানুয়ারিতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। প্রথম কয়েকটি প্রদর্শনীতে অভিনয় করেছিলেন বন্যা মির্জা।

মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ ঘণ্টা আগে
গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছেন ‘শনিবার বিকেল’। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তৎকালীন সেন্সর বোর্ড। বারবার চেষ্টা করেও মুক্তির অনুমতি পাননি নির্মাতা।
১ ঘণ্টা আগে
আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
১৭ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১ দিন আগে