আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার বিকেলে তিহার জেল থেকে বের হবেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ পায়নি এবং সে কারণেই তাঁকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। এমন দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার, বিচারক ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির আদেশ দেন। তবে কিছু শর্ত আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে—তিনি তদন্তে বাধা বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। বিচারক কেজরিওয়ালকে যখনই প্রয়োজন আদালতে হাজির হতে এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
আজ কেজরিওয়ালের মুক্তির মধ্যেই তাঁর দল আম আদমি পার্টি (এএপি) রাজধানী দিল্লিতে পানির ঘাটতির ব্যাপারে প্রতিবাদ সমাবেশ করবে। পানিবিষয়ক মন্ত্রী অতিশি ও কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হবে রানাঘাটে।
দিল্লিতে বইছে ভয়াবহ তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে পানির অভাবে জনজীবন হয়েছে আরও দুর্বিষহ। দিল্লি সরকার সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে যে, প্রতিবেশী হরিয়ানা রাজ্য দিল্লিতে পানি আসতে বাধা দিচ্ছে।
গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে ঘটে এ ঘটনা।
২০২১ সালে দিল্লির সরকারের গৃহীত আবগারি নীতির মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে লোকসভা নির্বাচন চলাকালীন গত ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ভোটের মধ্যে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে থাকা জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাই তাঁর জামিনের ব্যাপারে আপত্তি নেই।
সে সময় জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তাঁর দলের কোনো প্রার্থীই জয় পাননি। ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছিল যে, লোকসভা নির্বাচনের আগে তাদের চাপে রাখতে নেতা-কর্মীদের ওপর ধরপাকড় চালানো হচ্ছে।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তাঁর রাজনৈতিক দল এএপি জানিয়েছিল, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছে ইসরায়েলের ‘ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম’ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে মন্ত্রণালয়টি ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যাদের কর্মকাণ্ড এবং প্রচারণ
৭ মিনিট আগে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। এই সমুদ্রপথের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
২৩ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে
৩৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তার ‘পূর্বাবস্থায়’ ফিরে গেছে। অর্থাৎ এই কৌশলগত জলপথটিতে এখন থেকে পুনরায় ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকি ও ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে