
চন্দ্র শেখর পেমমাসানি। তেলেগু দেশম পার্টির হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জয়ী হওয়া সবচেয়ে ধনী এমপি এই চন্দ্র শেখর। নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও আলোচনা রয়েছে।
তেলেগু দেশম পার্টির নেতা জয়দেব গাল্লা জানান, মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর জায়গা পেতে পারেন তিনি। আজ রোববার সন্ধ্যায় তিনি শপথ নিতে যাচ্ছেন।
চন্দ্রবাবু নাইডুর দলের এই নেতা অন্ধ্র প্রদেশের গুন্টুর নির্বাচনী এলাকায় কিলারি ভেঙ্কটা রোসাইয়াকে ৩ লাখ ৪ হাজার ভোটে পরাজিত করেছেন। জানা যায়, তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৭০০ কোটি রুপি।
হলফনামা অনুসারে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের বিশ্লেষণ করা জরিপে দেখা গেছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ হাজার ৩৬০ জন প্রার্থীর মধ্যে চন্দ্র শেখরের সম্পদ সবচেয়ে বেশি।
চন্দ্র শেখর পেমমাসানির জন্ম অন্ধ্র প্রদেশের গুন্টুরের বুরিপালেম গ্রামে। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পেনসিলভানিয়ার ড্যানভিলের গাইসিঞ্জার মেডিকেল সেন্টারে তিনি থাকেন। জনস হপকিন্স ইউনিভার্সিটি-সিনাই হাসপাতালে প্রায় পাঁচ বছর কাজ করেছেন চন্দ্র শেখর।
৪৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ইউওয়ার্ল্ড নামের একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি টিডিপি এনআরআই সেলের একজন সক্রিয় নেতা ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন সেখানে দলের প্রোগ্রামগুলো সমন্বয় করতেন।
চন্দ্র শেখর পেমমাসানি মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালে তরুণ উদ্যোক্তা হিসেবে আর্নস্ট অ্যান্ড ইয়াং অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি পেমমাসানি ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান স্বাস্থ্য শিবির পরিচালনা করে এবং গুন্টুর ও নরাসারাওপেটের গ্রামে পানি সরবরাহ করে।
গুন্টুর লোকসভা আসনে তিনি দুবারের সংসদ সদস্য জয়দেব গাল্লার স্থলাভিষিক্ত হন। জয়দেব ২০২৪ সালের জানুয়ারিতে রাজনীতি ছেড়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
১ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে