
রেফারেল বা ব্যয়বহুল হাসপাতালের দুই শতাধিক মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ওপর শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। এ খাতে ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে, যা বর্তমানে ১ শতাংশ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনকালে করপোরেট শুল্ক আরোপের এ ঘোষণা দেন।
আগামী বাজেটে ২০০টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এটি পাস হলে রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে।
৫ শতাংশ গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার শর্তে দেশের বড় বড় বেসরকারি হাসপাতালগুলো রেফারেল হাসপাতালের আওতায় এত দিন নানা ছাড় পেয়ে এসেছে। তবে বেশির ভাগ হাসপাতালই এই শর্তপূরণ না করায় ২০১৬-১৭ অর্থবছরে এর ওপর কেবল ১ শতাংশ শুল্কারোপ করা হয়েছিল। এবার সেটি বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, এ ধরনের হাসপাতালগুলো বিশেষায়িত চিকিৎসার জন্য গঠিত। তাঁরা প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম আমদানি করে স্বল্প শুল্কে। কিন্তু তাদের সেবার বিপরীতে অনেক বেশি টাকা আদায় করে। তাই সরকার এ খাত থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে। তবে চিকিৎসা ব্যয় বাড়ানো হবে না। তবে রেফারেল হাসপাতালের সুবিধা পেতে হাসপাতালগুলোকে অবশ্যই স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের মাধ্যমে এনবিআর থেকে অনুমতি নিতে হবে।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে বড় ধরনের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। নতুন সমঝোতা অনুযায়ী, দুই দেশের মধ্যে অনুমোদিত সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯টি থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।
৫ ঘণ্টা আগে
ঘরে রাখা নগদ টাকার প্রবাহে এবার উল্টো স্রোত দেখা দিয়েছে। জুনে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। একই সময়ে ব্যাংক আমানত বেড়েছে ৩৮ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের এই দুই পরিসংখ্যানে মিলছে অর্থের গতিপথ বদলের ইঙ্গিত।
১৩ ঘণ্টা আগে
মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতেছেন রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন। রিমার্ক এইচবি লিমিটেডের ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি লাখপতি বিজয়ী হয়েছেন...
১৭ ঘণ্টা আগে