আবারও ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’।
আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। গত সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনাসার্টের বিষয়টি জানানো হয়।
সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল। সেদিন রাত ৮টায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই ছিল দর্শকের উপস্থিতি। প্রথম কনসার্টেও নচিকেতার সঙ্গে গেয়েছিলেন জয় শাহরিয়ার। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।
নব্বইয়ের দশকের শুরুতে হঠাৎ করে ধূমকেতুর মতো এসে চিরায়িত বাংলা গানের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন নচিকেতা। ১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তাঁর লেখা গানে উঠে এল সাধারণ মানুষের মনের কথা, সহজ কথায় লুকিয়ে থাকা গভীর তাৎপর্য। কবীর সুমনের পরে যিনি পরিচিতি পেয়েছেন জীবনমুখী গানের শিল্পী হিসেবে।

দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘রূপনগর’ কিছুদিন আগেই ২০০তম পর্বের মাইলফলক পূর্ণ করেছে, ‘পরম্পরা’ পার করেছে ১০০তম পর্ব। চ্যানেলটির আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘খুশবু’ পৌঁছে গেছে ২০০ পর্বের দ্বারপ্রান্তে। আজ ১২ মে প্রচারিত হবে কাঙ্ক্ষিত পর্বটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল ধারাবাহিক নাটকটির প্রচার।
৭ মিনিট আগে
বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। একাধারে তিনি অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কলেজপড়ুয়া কয়েক যুবক ১৯৯৯ সালে গড়ে তোলে একটি ব্যান্ড। পরের বছর থেকে নেমেসিস নামে শুরু হয় তাদের আনুষ্ঠানিক পথচলা। ২০০৫ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এই অ্যালবাম দিয়েই মূলধারার ব্যান্ডসংগীতে পরিচিতি পায় নেমেসিস।
১ দিন আগে
মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম।
১ দিন আগে