শেষের পথে ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ উৎসবের ১১তম দিনে প্রদর্শিত হচ্ছে বেশ কিছু সিনেমা। তবে এদিন সকাল থেকে সবাই যেন অপেক্ষায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের। আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সম্প্রতি যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কানের স্থানীয় সময় বেলা ২টায় লালগালিচায় হাজির হন নির্মাতা। সেখান থেকেই জানিয়েছেন প্রতিবাদ।
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়ছে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানি ও অভিনেতা মিসাগ জারেহ। কিন্তু ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় তাঁরা কানে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতা রাসুলফ এই দুই অভিনেতার ছবি হাতে নিয়ে যেন জানালেন এরই প্রতিবাদ। মোহাম্মদ রাসুলফের সঙ্গে লালগালিচায় আরও ছিলেন তাঁর মেয়ে বারান রাসুলফ ও ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
৭ ঘণ্টা আগে
গত শনিবার এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়েছে। ইরান ইতিমধ্যে এই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে পাল
১১ ঘণ্টা আগে
প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
১৯ ঘণ্টা আগে