জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ২০ বছরের বেশি সময়ের নিজেদের ব্যান্ডের বাইরে সিনেমাতেও গান করছে। তাদের সেসব গান শ্রোতাপ্রিয়ও হয়েছে। আলাদাভাবে এই ব্যান্ড এর দুই সদস্য শারমীন সুলতানা সুমি ও পাভেল আরীন নিয়মিত কাজ করছে সিনেমা এবং বিজ্ঞাপনে। এবার মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাতিমা’ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করলেন পাভেল আরীন। যেটির কথা লিখেছেন চিরকুট এর ভোকাল সুমি।
‘আমি শুধু যে তোমার’ টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন।
আগামী ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কমপিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।
ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে গতকাল মঙ্গলবার রাতে কোনালের গাওয়া ‘আমি শুধু যে তোমার’ গানটি প্রকাশিত হয়েছে বঙ্গের ইউটিউবে; ফাতিমার ফেসবুক পেজে।
২০০৯ সালে রিয়্যালিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। ১৫ বছরে শতাধিক ছবিতে প্লে-ব্যাক গান করেছেন। গেল এক বছরেই ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’, ‘সুরমা সুরমা’র মতো হিট ও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কোনাল।
‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে।’
সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, ‘এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে।’
পরিচালক ধ্রব হাসান বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিং এর পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’
‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন— ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।
উল্লেখ্য, ‘ফাতিমা’ আগামী ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে এবং ৯ জুন, লন্ডনে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ২৫তম আসরে শেষ বা ক্লোজিং সিনেমা হিসেবে, রিচমিক্স সেন্টার (ব্যাথনাল গ্রিন) এ প্রদর্শিত হতে যাচ্ছে।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
১ দিন আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
১ দিন আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
১ দিন আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১ দিন আগে