
গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, তবে ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই রাফাহে অভিযান চালিয়ে যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর করার সব দায়দায়িত্ব এখন হামাসের কাঁধে।
সংবাদ সম্মেলনে জেক সুলিভান বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের তরফ থেকে আরও অনেক কিছু করার আছে। তবে আমরা বিশ্বাস করি না যে, গাজায় যা ঘটছে (ইসরায়েল ঘটাচ্ছে) তা কোনোভাবে গণহত্যা।’
এ সময় জেক সুলিভান জানান, কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্তর্জাতিক মানদণ্ড তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে। তিনি জানান, মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে, ফিলিস্তিনি বেসামরিক লোকেরা এক ‘নারকীয়’ অবস্থার মধ্যে আছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম গাজায় পারমাণবিক বোমা ফেলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে আমরা যখন জার্মানি ও জাপানের মোকাবিলায় ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল।’
মার্কিন এই সিনেটর আরও বলেন, ‘তাই ইসরায়েলকে (পারমাণবিক) বোমা দেওয়া উচিত, যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা (ইসরায়েল) এখানে হারতে পারে না।’ লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুতরাং ইসরায়েল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয়, তা তোমরা করো। তোমাকে করতে হবে।’
সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেন। তিনি অভিযোগ করেন, হামাস বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ‘আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের নিজ জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করবে ততক্ষণ গাজায় বেসামরিক মৃত্যু কমানো অসম্ভব।’

গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
১৬ মিনিট আগে
হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেলের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসন্ন শীতে ইউরোপকে এশিয়ার দেশগুলোর সঙ্গে এলএনজি নিয়ে কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
২ ঘণ্টা আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
২ ঘণ্টা আগে