প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৯ মিনিট আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৮ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে