পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত এলাকার বিএসএফের গুলিতে ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় রনচণ্ডি বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬ / ১৪ আর-এর নিকট ঘটনাটি ঘটে ৷
জানা গেছে, নিহত ইয়াসিন আলী জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে।
স্থানীয়, পুলিশ ও বিজিবির সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার খায়খাটোড়া সীমান্তে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ ক্যাম্প-সংলগ্ন এলাকায় নদীর ধারে ওই দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশকে খবর দেয়।
এদিকে ঘটনাস্থল থেকে ওই যুবকদের লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা বলছেন, তাঁরা অবৈধভাবে গরু আনতে তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ৷
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাঁদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি ৷ বিষয়টি আমরা দেখছি।’

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৪ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৪ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৪ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৪ ঘণ্টা আগে